মূল content-এ যাও

Python for AI/Python শুরু/Lesson 02

Variables

Data-কে একটা নাম দিয়ে মনে রাখো, পরে ব্যবহার করো, বদলাও — programming-এর সবচেয়ে মৌলিক ধারণা।

সময়
15 মিনিট
Exercise
1
Challenge
1
Quiz
3 প্রশ্ন

সহজ ভাষায়

Variable হলো একটা নাম দেওয়া বাক্সের মতো, যার ভেতরে data রাখা যায়।

  name           age          cgpa
+---------+   +------+    +--------+
| "Karim" |   |  21  |    |  3.75  |
+---------+   +------+    +--------+

বাক্সের গায়ে নাম লেখা আছে (name, age), আর ভেতরে আছে মান। পরে যখনই দরকার, নাম ধরে ডাকলেই মান পাওয়া যাবে।

কেন দরকার?

ধরো তুমি একটা ML model train করছো। Model-এর learning_rate তুমি ১০ জায়গায় ব্যবহার করছো। যদি প্রতিবার সরাসরি 0.001 লেখো, পরে মান বদলাতে হলে ১০ জায়গায় বদলাতে হবে — আর একটা ভুলে গেলেই bug। Variable-এ রাখলে এক জায়গায় বদলালেই সব জায়গায় বদলে যায়।

Variable বানানো

Python-এ variable বানাতে শুধু লেখো নাম = মান:

main.py

এখানে = মানে "সমান" না — এর মানে "ডান পাশের মানটা বাম পাশের নামে রাখো"। একে বলে assignment।

মান বদলানো

Variable-এর মান যেকোনো সময় বদলানো যায় — তাই তো নাম "variable" (পরিবর্তনশীল)।

main.py

শেষ লাইনটা খেয়াল করো: score = score + 10। Python আগে ডান পাশ হিসাব করে (75 + 10 = 85), তারপর ফলাফল score-এ রাখে।

একসাথে একাধিক variable

main.py

নামকরণের নিয়ম

নিয়মঠিকভুল
অক্ষর বা _ দিয়ে শুরুscore, _temp2score
শুধু অক্ষর, সংখ্যা, _user_nameuser-name
Keyword নয়my_classclass, for

Python-এ convention হলো snake_case: ছোট হাতের অক্ষর, শব্দের মাঝে _। যেমন learning_rate, num_epochs, train_data। PyTorch, scikit-learn-এর code-এ সবখানে এই style দেখবে।

ভালো নাম দেওয়া একটা skill। x, a1-এর বদলে total_price, num_students লেখো — code নিজেই নিজেকে ব্যাখ্যা করবে।

ভুল হলে কী হয়?

যে variable বানানো হয়নি, সেটা ব্যবহার করলে NameError আসে:

main.py

Error message বলছে name 'totl' is not defined — বানান ভুল! এরকম typo খুব common। ঠিক করে আবার Run করো।

Exercise

Exercise

Student-এর তথ্য

+20 XP

তিনটা variable বানাও:

  • name — মান "Karim"
  • age — মান 21
  • cgpa — মান 3.75

তারপর print(name, age, cgpa) দিয়ে তিনটাই print করো।

solution.py

Quiz

  1. Q1নিচের code চালালে কী print হবে?
    x = 5
    x = x + 3
    print(x)
    
  2. Q2কোনটা valid variable নাম?
  3. Q3Age আর age কি একই variable?
0/3 answered

Challenge

Challenge

দুটো variable-এর মান অদল-বদল

+50 XP

a = 10 আর b = 20 দেওয়া আছে। এমন code লেখো যাতে শেষে a-এর মান 20 আর b-এর মান 10 হয়।

শর্ত: সরাসরি a = 20 বা b = 10 লেখা যাবে না — variable ব্যবহার করে অদল-বদল করতে হবে।

solution.py

বাস্তবে কোথায় ব্যবহার হয়?

ML project-এ শুরুতেই সাধারণত hyperparameter-গুলো variable-এ রাখা হয়:

main.py

এতে experiment করার সময় শুধু উপরের মানগুলো বদলালেই হয়।

Interview প্রশ্ন

  • Beginner: Python-এ variable declare করার সময় type লিখতে হয় না কেন? (Python dynamically typed — মান দেখে type ঠিক হয়।)
  • Intermediate: a = b = [] লিখলে কী সমস্যা হতে পারে? (দুটো নামই একই list object-কে refer করে — একটায় বদলালে অন্যটাতেও দেখা যাবে। List lesson-এ এটা বিস্তারিত দেখব।)
  • Advanced: Python-এ variable আসলে "বাক্স" নাকি object-এর দিকে নির্দেশ করা "label"?

এরপর কী?

আমরা দেখলাম variable-এ text, পূর্ণসংখ্যা, দশমিক সংখ্যা — সব রাখা যায়। এগুলো আসলে আলাদা আলাদা Data Types। পরের lesson-এ সেটাই।